০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে পিকআপ উল্টে নিহত ৩ যাত্রীর পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত তিন যাত্রীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত তিনজনই নারী। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকার ১০ নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার গান্দাইল এলাকার গাদুগানের মেয়ে শাহারা ওরফে শাহানা বেগম (৬০), পেচামানিক এলাকার মাহতাব আলীর মেয়ে নুরজাহান (৫০) এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার গৌরাং এলাকার জাবেদ আলীর মেয়ে ফিরোজা বেগম (৬০)।

আহতরা সবাই জামালপুর সদর উপজেলার গান্দাইল ও পেচামানিক এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে গুরুতর আহতরা টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হতাহত সবাই উরসে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর সদর উপজেলা থেকে ছেড়ে আসা একটি খোলা পিকআপ ৩০-৩৫ যাত্রী নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি উরসে যাচ্ছিল। দুপুরে আনালিয়াবাড়ী পৌঁছালে ঢাকাগামী একটি বাস ওভারটেকিং করতে গিয়ে পিকআপটিকে চাপ দেয়। এসময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পিকআপের দুই নারী যাত্রী মারা যান।

আহত হন অন্তত ২০ যাত্রী। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আরও এক নারী মারা যান।

এসব তথ্য নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পলাশ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি