১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিএনপির মিছিলে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ অক্টোবর ২০১৭ | | ৬১০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পুলিশি বাধার মুখে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

বুধবার সকালে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়।

জানা যায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে ভিক্টোরিয়া রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেত হতে থাকে। পরে সেখান থেকে একটি মিছিল বের হওয়ার সময় বাধাদেয় পুলিশ।

বাধার সম্মুখিন হয়ে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা স্বেচ্ছা সেবকদলের আহবায়ক জিয়াউল হক শাহীনসহ স্বেচ্ছাসেবকদল, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও বিএনপি’র অঙ্গ-সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি