০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিশু অপহরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ অক্টোবর ২০১৭ | | ২৪৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে সিনথিয়া (৩) নামের শিশু অপহরণ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের আতিয়াপাড়া গ্রাম থেকে পোল্ট্রি খামারের কর্মচারী আল আমিন শিশুটিকে অপহরণ করে বলে শিশুটির পরিবার জানিয়েছে।

সিনথিয়া ওই এলাকার দক্ষিণ আফ্রিকা প্রবাসী শাহাদাত হোসনের একমাত্র মেয়ে। এ ঘটনায় শনিবার রাতেই ওই শিশুর চাচা রেজাউল করিম সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে পোল্ট্রি মুরগী খামারের কর্মচারী আল আমিন পটেটো কিনে দেয়ার কথা বলে শিশুটিকে দোকানে নিয়ে যায়। তারপর থেকে তাদের খুজে পাওয়া যাচ্ছেনা।

প্রায় দেড় মাস আগে ওই বাড়ির পোল্ট্রি খামারের কাজের জন্য সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার কালাগড় এলাকার আল আমিনকে কর্মচারী হিসেবে নিয়োগ দেয়া হয় বলে শিশুটির চাচা জানান।

একমাত্র সন্তানের অপহরণের ঘটনায় মা আফরোজা বেগম বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, অপহরণের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ তৎপরতা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি