০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষণের অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি

ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭ | | ২২৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সেলিম মিয়া ওরফে শেখ সোয়েব সাংবাদিক সম্মেলন করেছেন। এসময় তিনি তার বিরুদ্ধে করা ধর্ষণের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেন।

শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৬ সালে দেলদুয়ার উপজেলার আটিয়া মাজার প্রাঙ্গণে একটি মেলা অনুষ্ঠিত হয়। ওই মেলা পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন তিনি। ওই মেলায় ৭দিন হোটেল ব্যবসা করার জন্য একটি দোকান নেন টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুরের স্বামী পরিত্যক্তা খাদিজা আক্তার সাবিনা।

মেলায় দোকান করার সুবাদে সে সময় তার সাথে পরিচয় হয় সত্যি। তবে সেটা ছিল মেলা কর্তৃপক্ষ আর ব্যবসায়ির সম্পর্ক। এই মেলায় হোটেল করার সময় ওই নারী স্থানীয় ব্যবসায়িদের কাছ থেকে বিভিন্ন পন্য সামগ্রী বাকিতে নেয়।

তবে সেই পাওনা টাকা পরিশোধ না করে মেলায় মাত্র ৪দিন দোকান করে পালিয়ে আসেন। মেলা পরিচালনা কমিটির দায়িত্বে থাকার ফলে ওই ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা ওই নারীর কাছে পাওনা টাকা আদায় করে দেয়ার জন্য বিচার নিয়ে আসেন।

ব্যবসায়িদের পাওনা টাকা পরিশোধের জন্য আমি ওই নারীকে চাপ দেই। এ নিয়ে আমার সাথে ওই নারীর কথাকাটাকাটির ঘটনা ঘটে। আমি যাতে ওই নারীকে পাওনা টাকার জন্য আর চাপ দিতে না পারি সে জন্য ও আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ওই স্বামী পরিত্যক্তা নারী আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।

উলে­খ্য, গত ৮ সেপ্টেম্বর দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সেলিম মিয়া ওরফে শেখ সোয়েব ও তার এক সহযোগী শিপন স্বামী পরিত্যক্তা নারীর আশেকপুর গোডাউন ব্রীজ সংলগ্ন বাসায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় ওই নারী ডাক-চিৎকার শুরু করলে তার হাত ও মুখ বেঁধে ফেলে সোয়েব ধর্ষণ করে। আর এই ধর্ষণের ভিডিও চিত্র শিপন তার মোবাইলে ধারন করে।

পরে তারা চলে যাওয়ার সময় ধর্ষণের বিষয়টি কাউকে কিছু না বলার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেয়। এ শর্ত না মানলে ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় বলেও গত ১৩ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেন স্বামী পরিত্যক্তা নারী খাদিজা আক্তার সাবিনা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি