১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সিইসি কে এম নূরুল হুদা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবে

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭ | | ২৬৫
, টাঙ্গাইল :

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবে বলে আনুষ্ঠিতভাবে জানিয়েছে। বিভিন্ন পত্রপত্রিকায় ও টেলিভিশনে কোথাও তারা বলেনি নির্বাচনে অংশগ্রহন করবে না। আমি আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবে।

বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসনের সভাকক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাধারণ, স্থগিত এবং উপনির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে তারা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথা বলছেন। সংলাপ শেষ হলে বুঝা যাবে কি পর্যায়ে সেনা মোতায়েন করা যায়।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গা অধ্যুষিত এলাকার রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে নির্বাচন কমিশন সে ব্যপারে সর্বোচ্চ সতর্ক রয়েছে। সে কারনে রোহিঙ্গাদের বায়োম্যাট্রিক পদ্ধতির সাথে আমাদের সম্পৃক্ততা থাকার কথা বলেছি।

নির্বাচন সংশ্লিষ্ট যারা দায়িত্বে থাকেন মাঠ পর্যায়ে তাদের কথা শোনা খুবই জরুরী। নির্বাচনের কিছু তথ্য তাদেরকে অবহিত করা এবং তাদের কথা শোনার জন্যেই এ ধরনের মতবিনিময়ের আয়োজন বলে জানান সিইসি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম।

এছাড়াও জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ ১৬টি জেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি