১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বিএনপি’র ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

| টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭ | | ২০৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দলীয় কার্যালয়ে আলোকস্বজ্জা করণ, কেককাটা, মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা মধ্যদিয়ে বিএনপির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে সদরের বংশাই রোডে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

মির্জাপুর পৌর বিএনপি সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এ অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ, সহ সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফরিদ মিঞা প্রমুখ।

এর আগে ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩৯টি মোমবাতি জ্বালিয়ে ৩৯ পাউন্ড ওজনের কেককাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

পরে বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপি সকলস্তরের নেতাকর্মীদের জেল জুলুম ও হুলিয়া থেকে মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয় আলোক স্বজ্জা করণ ও রঙ-বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি