১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে মহিলার রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৭ মে ২০১৬ | | ৭৩
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ওমেছা বেগম (৫৫) নামে এক মহিলার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। সে উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের দিনমজুর আমজাদ হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে ঘুম থেকে ওমেছা বেগমের উঠতে দেরি দেখে ছোট ভাইয়ের বউ নাজমা বেগম ডাকতে গিয়ে দেখতে পান তাঁর ভাবি বিবস্ত্র অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। তিনি তাঁর শরীরের বেশ কিছু জায়গায় ক্ষত চিহ্ন দেখতে পেয়ে চিৎকার করে উঠলে এসময় আশে পাশের লোকজন ছুটে এসে দেখতে পায় মৃত অবস্থায় ওমেছা পড়ে আছে।

নিহতের স্বামী আমজাদ হোসেন জানান, ভোরে তাঁর স্ত্রীর সাথে কথা বলে সে কাজে বের হয়। এসময় তার দুই ছেলে শরীফুল (৩৫) ও আজমত (৩৩) তাদের নিজ নিজ কাজে বের হয়। সকাল ১১ টার দিকে স্ত্রীর দুর্ঘটনার খবর পেয়ে সে বাড়ি ফিরে আসে তার কিছুক্ষণ পর ছেলেরাও আসে।

দুপুরে খবর পেয়ে তিনি ওসি তদন্ত নজরুল ইসলামসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এর কিছুক্ষণ পরেই ঘটানাস্থলে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং গোপালপুরের সার্কেল এসপি জমির উদ্দিন পরিদর্শন করেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান, প্রাথমিকভাবে তাদের ধারণা নিহতের শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে তা দেখে মৃত্যুটি স্বাভাবিক মনে হচ্ছে না।

লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি