১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউএনও ইসরাত সাদমীনের আরেক উদ্যোগ

কিশোরীদের আত্মরক্ষার্থে কুংফু কারাতে

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৯ আগস্ট ২০১৭ | | ৩২৫৬
, টাঙ্গাইল :

‘আত্মরক্ষার্থে, শিখি কুংফু কারাতে’ এই শ্লোগান নিয়ে মির্জাপুরে শুরু হলো কিশোরীদের আত্মরক্ষণের কৌশল শিক্ষণ প্রশিক্ষণ।

শুক্রবার সকালে উপজেলা সদরের পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ইউএনও ইসরাত সাদমীন এই কুংফু কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উপজেলা কন্যা সাহসিকা সেলের অধিনে ইউএনও ইসরাত সাদমীনের পরিকল্পনা ও উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তৃতা করেন ইউএনও ইসরাত সাদমীন, মানবাধিকার কর্মী মাহমুদা শেলী, উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলু রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল­া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে অংশ নিতে আসা নবম শ্রেণির ছাত্রী তমালিকা সরকার, অষ্টম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার, সুমাইয়া ও সপ্তম শ্রেণির ছাত্রী ভাবনা আক্তার প্রশিক্ষণের বিষয়ে বলে, এই প্রশিক্ষণ তাদের বাস্তব জীবনে অনেক কাজে দিবে। প্রশিক্ষণের ব্যবস্থা করায় তারা ইউএনও ইসরাত সাদমীনের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে। প্রশিক্ষণের প্রথম দিনে অর্ধশতাধিক কিশোরী প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষক দেন ব্লাকবেল্ট হোল্ডার খন্দকার সাব্বির হোসেন।

ইউএনও ইসরাত সাদমীন বলেন, মেয়েদের আত্মরক্ষা এবং তাদের মধ্যে আত্ম বিশ্বাসী মনোভাব গড়ে তোলার লক্ষে উপজেলা কন্যা সাহসিকা সেলের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রতি শুক্রবার এই বিদ্যালয় মাঠে এসে যে কোন কিশোরী বিনা পয়সায় প্রশিক্ষণ নিতে পারবেন বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি