১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলের সাথে জামাপুরের ট্রেন ও সড়ক যোগাযোগ বন্ধ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭ | | ৮০৯০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সাথে জামালপুরের ট্রেন ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার দুপুর থেকে ট্রেন ও বৃহস্পতিবার থেকে সড়ক পথে এই যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।

জানা গেছে, যমুনার পানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাইনের সরিষাবাড়ি উপজেলার কালিবাড়ি এলাকায় রেললাইনের উপর পানি উঠে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়াও বৃহস্পতিবার তারাকান্দির কাউয়ামারা এলাকা ভেঙে রেললাইনে পানি প্রবেশ করেছে। এতে করে তারাকান্দি-টাঙ্গাইলের সাথে সকল ধরনের যানবাহন চলাচল বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে।

তারাকান্দি-টাঙ্গাইল সড়কের কাউয়ামারা এলাকার রাস্তা যমুনার পানিতে ভেঙে যাওয়ায় সড়ক ও ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এছাড়া তারাকান্দি সার কারখানা কোন প্রকার সার পশ্চিম ও দক্ষিনাঞ্চলে সরবরাহ করা যাচ্ছে না। সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাধারন মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

ভ‚ঞাপুর রেল স্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, বুধবার থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রুটে ট্রেন যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। যমুনার পানি কমলে এবং রেললাইন সচল হলে পুনরায় ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি