০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়ক দুর্ঘটনায় গর্ভবতী মায়ের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৭ আগস্ট ২০১৭ | | ১০৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে এক সড়ক দুর্ঘটনায় আজিজা বেগম নামের এক গর্ভবতী মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বড়চওনা গায়েন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজা বেগম ওই গ্রামের মান্নাছ আলীর স্ত্রী।

এ ঘটনায় একই গ্রামের ফরহাদ হোসেন (৩০) নামের অপর এক পথচারীকে গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০ টার দিকে বড়চওনার গায়েন মোড় এলাকা থেকে পায়ে হেঁটে ৯ মাসের গর্ভবতী আজিজা বেগম পেটের ব্যথার ওষুধ নিতে বড়ওচনা বাজারে আসছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজা বেগম ও তাঁর পেটের ৯ মাসের সন্তানকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মান্নাছ আলী বলেন, গর্ভবতী থাকায় সকাল থেকে আমার স্ত্রী পেটের ব্যথা অনুভব করছিলেন। পরে আমি ও আমার স্ত্রী পায়ে হেটে বড়চওনা বাজারে ওষুধ কিনতে আসি। বড়চওনা গায়েন মোড় এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। ডাক্তারি হিসেব মতে আর ১৫ দিন পর আমার স্ত্রীর গর্ভের সন্তান ডেলিভারীর হওয়ার কথা ছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি