০৪:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৮২ লাখ টাকার বিলাসবহুল গাড়ী পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭ | | ৪৫৭৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে হারিয়া ব্যান্ডের এক বিলাসবহুল গাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। যার মুল্যে প্রায় ৮২ লাখ টাকা এবং গাড়ীটি গত দেড় মাস আগে ক্রয় করা হয়েছে বলে জানা গেছে। গাড়ীটির মালিক নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম এর ভাগ্নে ফরিদ আলম টুটুল। এ ঘটনায় কেউ আহত হয়নি।

জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার উদ্দেশে ঢাকা থেকে ছেরে আসা বিলাসবহুল গাড়ীটি দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া এলাকায় পৌছালে গাড়ীর নিচ থেকে ধোয়া বের হতে দেখে চালক। পরে পানি ও বালু দিয়ে গাড়ীর আগুন নেভানোর চেষ্টা করলেও গাড়ীটি ততক্ষনে পুরে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

গাড়ীর চালক সাইফুল ইসলাম জানান, লুকিং গøাসে গাড়ীর নিচে আগুনের ধোয়া থেকে গাড়ীটি বন্ধ করে সাথে সাথে গাড়ীতে থাকা মালিকের মা ও তার এক আত্মিয়কে নামিয়ে দেই এবং গাড়ীটির ধোয়া বন্ধ করার জন্য প্রাথমিক ভাবে পানি ও বালু দিতেই পুরো গাড়ীতে আগুন ছড়িয়ে পরে। পরে খবর পেয়ে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন আনে। এতে কেউ আহত হয়নি। ওয়ারিং সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তিনি জানান।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিপু সুলতান জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ফৌছে আতুন নিয়ন্ত্রন করা হয়েছে। তবে আগে গাড়ীটি পুরোপুরি ভাবে পুড়ে যায়। গাড়ীর অভ্যন্তরিন ওয়ারিং সার্কিট থেকে আগুন লেগে তেলের সাথে সংযুক্ত হয়ে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি