০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ মে ২০১৭ | | ১৮৪৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় সাতজনের মধ্যে চারজনেরই বাড়ি টাঙ্গাইলের গোপালপুর ও ধনবাড়ী উপজেলায়।

নিহত পরিবারগুলোতে চলছে শোকের মাতম। শেষ বারের মত দেখতে ছুটে আসছেন স্বজনরা। নিহতের মধ্যে দুইজন ছিল পরিবারের একমাত্র আশার আলো।

সামনের মাসেই ডিগ্রি পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি নিতে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন চন্দন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বাড়িতে আসার আগেই সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল চন্দনের প্রাণ। বাবা-মায়ের একমাত্র আশা ভরসা ছিল চন্দনকে ঘিরে। এদিকে ধনবাড়ীর আব্দুর রহিম করতো চায়ের দোকান। তার সল্প আয়ে চলতো পরিবারের সদস্যরা। তার মৃত্যুতে পরিবারের বাকী সদস্যরা দেখছে অন্ধকার।

চন্দন ও রহিমের মত আসমা বেগম ও শান্তা বেগমের বাড়ীতেও চলছে শোকের মাতম।

উল্লেখ্য, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইলে যাত্রীবাহি বাস খাদে পড়ে সাতজন নিহত হয়। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন বাস যাত্রী। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার গুনগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি