০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ভূয়া আয়কর কর্মকর্তাসহ আটক ৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ মে ২০১৭ | | ৭৮১০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ভূয়া আয়কর কর্মকর্তাসহ ৫ জনকে আটক করেছে গাজীপুর অঞ্চলের সহকারী কর অফিস।

মঙ্গলবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা ও টাঙ্গাইল শহরের কোদালিয়া এলাকায় ট্যাক্স সাপোর্ট কনসালট্যান্সী সেন্টার নামক অফিস থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানার দুলাল মিয়ার ছেলে বাহার হোসেন (২৫), মধুপুর উপজেলার মোতালেব হোসেনের ছেলে রুবেল মিয়া (২৮), একই উপজেলার বাগুয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে আলামিন মিয়া (২৪), টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়া এলাকার মৃত শাজাহান আলীর ছেলে হাসান আলী (৩০) ও বিশ্বাস বেতকা এলাকার মিন্টু মিয়ার ছেলে শিশির মিয়া (২২)।

সহকারী কর কমিশনার মো: আশরাফ আলম প্রধান জানান, এলেঙ্গা বাজারে কর অফিসের পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে নগদ টাকা নিয়ে আসে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে চারজন প্রতারক বাজারের দুপাশে টাকা নিতে যায়। এসময় কিছু ব্যবসায়ী আমাদের বিষয়টি জানালে আমরা সেখানে যাই এবং তাদের হাতেনাতে ধরে ফেলি। তাদের দেওয়া তথ্য মতে টাঙ্গাইলের কোদালিয়া এলাকায় ট্যাক্স সাপোর্ট কনসালট্যান্সী সেন্টার নামক অফিস এর সন্ধ্যান পাই।

পরে সেখানে গিয়ে আরেকজনকে আটক করা হয়। এ বিষয়ে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি