০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তৃনমূল উপস্থিতিতে দুই ইউপিতে উন্মুক্ত বাজেট সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ মে ২০১৭ | | ১৪৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে তৃনমূল মানুষের উপস্থিতিতে উপজেলার দুই ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

উন্মুক্ত এ বাজেট সভায় দুই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত থেকে বাজেটের উপর তাদের মতামত তোলে ধরেন।

রোববার সকালে উপলেজলার জামুর্কী ইউনিয়নে ও শনিবার সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ এই বাজেট ঘোষণা করেন।

উপজেলার জামুর্কী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরীর সভাপতিত্বে বাজেট সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. শাহাদত হোসেন, মির্জাপুর প্রেসকøাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, ইউনিয়ন পরিষদের সচিব উত্তম পোদ্দার, ইউপি সদস্য খোরশেদ আলম, সাদেক হোসেন, আবু তাহের তালুকদার, নূরুল ইসলাম পিয়ারা প্রমুখ।

চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী ২০১৭-১৮ অর্থ বছরে ১ কোটি ১৭ লাখ ৩১ হাজার টাকা রাজস্ব আয় ১ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা ব্যয় দেখিয়ে বাজেট ঘোষণা করেন।

অপরদিকে শনিবার উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান আলহাজ্ব মাহাবুব আলম মল্লিক এর সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া প্রমুখ।

২০১৭-১৮ অর্থ বছরে ৯৫ লাখ ৪৯ হাজার ৬শ ৫০ টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আলহাজ্ব মাহাবুব আলম মল্লিক। এরমধ্যে রাজস্ব আয় ২৫ লাখ ৪০ হাজার টাকা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি