০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাত্রী লাঞ্চিতকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ এপ্রিল ২০১৭ | | ২৪৬১
, টাঙ্গাইল :

স্কুল ছাত্রী জেরিন আক্তারের লাঞ্চিতকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রসুলপুর বছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।

শনিবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পৌলি নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকারীরা বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের সরিয়ে দেন।

লাঞ্চিতকারী মহসিনসহ তার সহযোগীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া না হলে পরবর্তীতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করা হবে বলেও হুশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, এলেঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম, সাবেক কমিশনার শুকুমার ঘোষ, কালিহাতী থানা কৃষকলীগের আহবায়ক জমির উদ্দিন আমেরী, সুজন সিকদার, মো. তাহের মিয়াসহ বছিরন নেছা স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী ও এলাকাবাসী।

উলে­খ্য যে, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শেষে জেরিন আক্তার বাসার দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে মহসিনসহ তার সহযোগীরা তাকে লাঞ্চিত করেন। এসময় তাকে লাঠি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং কানে আঘাত পায়।

পরে স্থানীয়রা জেরিনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে জেরিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি