০২:১১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এলাকাবাসীর মানববন্ধন

ধনবাড়ীতে গৃহবধূ হত্যার অভিযোগ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে নির্যাতন করে গৃহবধূ হত্যার অভিযোগ উঠেছে স্বামী-শাশুড়ি ও নোনাসের বিরুদ্ধে। এমন নক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরাচালা গ্রামে। এদিকে এক সন্তানের জননী গৃহবধূ সুইটি (২০) হত্যার বিচারের দাবীতে সোমবার দুপুরে এলাকাবাসী মানববন্ধন করেছে। 

ওই গৃহবধূর বাবা-মা ও এলাকাবাসী জানান, বিগত ২ বছর আগে ধনবাড়ী উপজেলার জাগিরাচালা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে সুইটি (২০) কে একই গ্রামের মোতালেব মুন্সির ছেলে মো. রোকন (২২) এর সাথে ৫০ হাজার টাকা যৌতুক দিয়ে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই আরো মোটা অংকের টাকা এনে দেওয়ার জন্য স্বামী-শাশুড়ি ও নোনাসসহ সকলেই মানসিক ও শারিরীকভাবে নির্যাতন করতে থাকে। 

এতে মাঝে মধ্যেই পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে গত শনিবার (২৫ জানুয়ারি) স্বামী-শাশুড়ি ও নোনাস মিলে গৃহবধূ সুইটিকে বেদধড়ক পিটিয়ে আহত করে। পরে খাবার লবণের সাথে বিষ মিশিয়ে জোর করে খাওয়ানো হয়। খাওয়ানোর পর তার অবস্থা বেগতিক দেখে তাকে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 

রোববার রাতে চিৎিসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূ সুইটির মৃত্যু হয়। ধনবাড়ী থানা পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করছে। 

গৃহবধূর বাবা তোফাজ্জল ও মা শেফালি বেগম জানান, যৌতুকের জন্য মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 

এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া জানান, শুনেছি মেয়েটি বিষ পানে আত্মহত্যা  করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া হলে ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বামী-শাশুড়িসহ বাড়ীর সবাই বাড়ীতে তালা ঝুঁলিয়ে পালিয়ে গেছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি