১২:০৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সরকারীকরণের চূড়ান্ত তালিকায় টাঙ্গাইলের ৮ কলেজ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ এপ্রিল ২০১৭ | | ১৭৯৩৮
, টাঙ্গাইল :

সারা দেশের মোট ২৮৫টি বেসরকারি কলেজকে সরকারি করার জন্য চূড়ান্ত করেছে সরকার। এর মধ্যে জেলার আটটি উপজেলার আটটি কলেজ রয়েছে বলে তালিকা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে ওইসব কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নিকট হস্তান্তরের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মোল­া জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারীকরণের চূড়ান্ত তালিকায় থাকা টাঙ্গাইলের আটটি কলেজের মধ্যে রয়েছে, কালিহাতী উপজেলার শামছুল হক মহাবিদ্যালয়, দেলদুয়ারের সৈয়দ মহব্বত আলী ডিগ্রী কলেজ, বাসাইলের জোবেদা রুবেয়া মহিলা কলেজ, গোপালপুরের গোপালপুর কলেজ, ঘাটাইলের জি.বি.জি কলেজ, মির্জাপুরের মির্জাপুর কলেজ, মধুপুরের মধুপুর কলেজ, ধনবাড়ীর ধনবাড়ী কলেজ।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র মতে, যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজ সরকারি করার পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত হয়েছে। এসব কলেজের আত্তীকৃত হওয়া শিক্ষকরা আপাতত অন্য কলেজে বদলি হতে পারবেন না।

শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি সূত্র জানায়, বর্তমানে সরকারি কলেজ ৩২৭টি। নতুনগুলো হওয়ার পর মোট সংখ্যা দাঁড়াবে ছয়শতাধিক।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি