০৫:১০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার টাঙ্গাইল-আরিচা মহসড়কের ব্র্যাক অফিস সংলগ্ন এ ঘটনা ঘটে। 

নিহত ওই সেনা সদস্যের নাম হচ্ছে, মো. তাজিম মিয়া (৪০)। সে উপজেলার ডাংঙ্গা ধলা পাড়ার গ্রামের রইজ উদ্দিনের ছেলে। তিনি ঘাটাইল সেনা নিবাসে কর্মরত ছিল। 

দুর্ঘটনায় ওই সেনা সদস্যের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাদঁ।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ওই সেনা সদস্য নাগরপুর সদর বাজার থেকে মোটরসাইকেল যোগে তার বাড়ি ফিরছিল। সে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের ব্র্যাক অফিস সংলগ্ন স্থানে পৌছলে অপরদিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক্টর (মাটির গাড়ি) তাকে সম্মুখ থেকে সজোড়ে ধাক্কা মাড়ে। এতে করে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে দ্রুত তার অবস্থার অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করে। পরে বেলা ৩টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। 

ঘটনার পর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক্টরের ড্রাইভার-হেলপার পলাতক রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি