০৮:৫৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

তনয় বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭ | | ৩৫১৬
, টাঙ্গাইল :

‘আসুন, বিষন্নতা নিয়ে কথা বলি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।

সিভিল সার্জন অফিস এবং স্থানীয় এনজিও সমূহের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

শুক্রবার সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবহাওয়া অফিস রোডে সিভিল সার্জনের সভা কক্ষে গিয়ে শেষ হয়।

সিভিল সার্জনের সভা কক্ষে ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগ টাঙ্গাইলের উপ-পরিচালক লুৎফুল কিবরয়িা, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুফিয়া বেগম, এস এম ও (বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি) ডা. খালিদ, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন প্রমুখ।

এছাড়া এসময় জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় এনজিওসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরচিালনা করেন জেলা সিভিল সার্জন কার্যালয়েরে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুর হাসান তালুকদার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি