১১:৪১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নির্বাচন কমিশন ও জনগণকে সুষ্ঠ নির্বাচন দিতে বদ্ধ পরিকর - জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

জেলা প্রশাসক ড. মো. আতাউর রহমান গণি আসন্ন টাঙ্গাইল পৌর নির্বাচন উপলক্ষে বলেছেন, নির্বাচন কমিশন ও জনগণকে সুষ্ঠ নির্বাচন দিতে বন্ধ পরিকর টাঙ্গাইল জেলা প্রশাসন। টাঙ্গাইল জেলা পৌর নির্বাচনে কোন ধরণের অনিয়ম ও দুনীর্তিকে বরদাশ করা হবে না। কেউ যদি কোন ধরণের অনিয়ম করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনকে সুষ্ঠ করতে আমারা সকল ধরণের আইনি প্রক্রিয়া গ্রহণ করেছি। প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। নিরোপক্ষ নির্বাচন হওয়ার জন্য তারা জনগণকে সার্বিক সহযোগিতা করবে। তারা যেন তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী পৌর নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা হলরুমে আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন, ভোট হলো আপনার নাগরিক অধিকার। কেউ যেন এ কাজে আপনাকে বাঁধাগ্রস্ত করতে না পারে সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনাদের সার্বিক সহযোগিতা করবে। এ সময় জেলা সিনিয়র নির্বাচন অফিসার এ. এইচ.এম কামরুল হাসান সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী সকল আচরণবিধি আপনাদের মেনে চলতে হবে। কোন প্রার্থীর কর্মী সমর্থকরা যদি কোন ধরনের বিশৃঙ্খলা তৈরী করে সেক্ষেত্রে প্রার্থীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে। 

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, সহকারী রিটানিং কর্মকর্তা করুনা সিন্দু চাকলাদার,ওসি চান মিয়া প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশার ভূমি হাসান মো: হাফিজুর রহমান,সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল কামরান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব উন নাহার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকসানা পারভীন, প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক ও পৌর নির্বাচনে বিভিন্ন প্রার্থীগণ। 

উল্লেখ্য, এ পৌর সভায় আগামী ১০ জানুয়ারী নির্বাচন ইভিএম‘র মাধ্যমে অনুষ্ঠিত হবে। মোট ১৫ টি কেন্দ্র ৩০ হাজার ৩ জন নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি