০৮:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবির টিই’র নতুন চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদ

রিয়াজ উদ্দিন রিপন | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ এপ্রিল ২০১৭ | | ২৯৫২
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।

একই বিভাগের সহযোগী অধ্যাপক ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ ইকবাল মাহমুদকে আগামী তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়। শনিবার তিনি দায়িত্ব গ্রহন করেন।

উল্লেখ্য, সম্প্রতি দি ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর টাঙ্গাইল উপ-কেন্দ্রের নির্বাচনে তিনি সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জানা যায়, মোঃ ইকবাল মাহমুদ ২০০২ সালে ওআইসি পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। পরে দক্ষিণ কোরিয়ার কুঞ্জু ন্যাশনাল ইউনির্ভাসিটি থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ করেছেন।

মোঃ ইকবাল মাহমুদ ২০০৬ সালে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি একই বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

২০০৭-২০০৮ সালে মোঃ ইকবাল মাহমুদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিসের নির্বাহী প্রকৌশলী ও অফিস প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১১-১২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোষ্ট এর দায়িত্বও পালন করেছেন।

ড. মোঃ ইকবাল মাহমুদ বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ খুবই সম্ভাবনাময় একটি বিভাগ। বিভাগের সকলকে সাথে নিয়ে নতুন নতুন গবেষণা আর দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে চাই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি