০৮:৫১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

সাব্বির আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩১ মার্চ ২০১৭ | | ২৬৯০
, টাঙ্গাইল :

সারাদেশের ন্যায় টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়েও স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন গ্রহন শেষে ফলাফল ঘোষনা করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচনের সকল দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরাই। সকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে উৎসমুখর পরিবেশ বিরাজ করছে।

শিক্ষার্থীরা জানায়, প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের সকলের কথা যে প্রার্থী ভাল বুঝতে পারবে আমরা তাকেই ভোট দিয়েছি। নির্বাচনে ভোট দিতে পেরে আমাদের অনেক ভালো লাগছে। আশা করি ভবিষ্যতে এ নির্বাচন আরও জাঁকজমকপূর্ণভাবে হবে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন জানান, “শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার ক্ষেত্রে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন দরকার। আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে লাইনে সারিবদ্ধ ভাবে দাড়িঁয়ে তাদের ভোট প্রদান করেছে। নির্বাচনের পুরো দায়িত্ব শিক্ষার্থীরাই পালন করছে।”

নির্বাচনে ৪৮৬ ভোট পেয়ে রূহানা আক্তার ইলমা, ৪৬৬ ভোট পেয়ে সানজিদা ইসলাম মেঘলা, ৩৮৯ ভোট পেয়ে নুসরাত জাহান পায়েল, ৩৩২ ভোট পেয়ে সাদিয়া আফরোজ, ৩০৪ ভোট পেয়ে মেহবুবা তানজীন আরোবী, ২৯১ ভোট পেয়ে সাদিয়া আক্তার রিয়া, ২৮৫ ভোট পেয়ে আফসানা আফরীন ইশা এবং ২৬০ ভোট পেয়ে মির্জা শিখা নির্বাচিত হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি