০৭:৪৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশি হয়রানি বন্ধে আমরণ অনশনে মুক্তিযোদ্ধা পরিবার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ অক্টোবর ২০১৭ | | ৭২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ভূঞাপুরে পুলিশের হামলা-মামলা থেকে রেহাই পেতে আমরণ অনশন শুরু করেছে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবার।

শনিবার সকাল থেকে মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তার ছেলে, ছেলের বউ ও দুই নাতনিকে নিয়ে ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই অনশন শুরু করেন। 

মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম অভিযোগ করে বলেন, ভূঞাপুর থানা পুলিশের কয়েকজন এসআই আমার ছেলে বেলাল হোসেনকে পুলিশের সোর্স হিসেবে কাজ করতে বলে। তাদের সাথে কাজ না করলে মাদকের মামলাসহ বিভিন্ন মামলার ভয় দেখায়। বাধ্য হয়ে বেলাল পুলিশের সোর্স হিসেবে কাজ শুরু করে। এতে স্থানীয় মাদক সেবী ও ব্যবসায়ীসহ কয়েকজনকে পুলিশে ধরিয়ে দেয়া হয়। ধরিয়ে দেয়া ওইসব মাদকসেবী ও ব্যবসায়ীদের কাজ থেকে মোটা অঙ্কের টাকা পেয়ে পুলিশ ছেড়ে দেয়। পুলিশের হাত থেকে মুক্তি পেয়ে ওইসব মাদক সেবী ও ব্যবসায়ীরা আমার ও পরিবারের উপর নির্যাতন করে। 

মুক্তিযোদ্ধার ছেলে বেলাল হোসেন বলেন, আমি পুলিশের সোর্স হয়ে কাজ করছি সেটাও প্রকাশ পেয়ে গেছে। আমি পুলিশের সাথে কাজ না করার জন্য তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি ও মামলার ভয়ভীতি দেখাচ্ছে। এর আগেও দু’টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমার বিরুদ্ধে।
 
এদিকে এ ঘটনার পর থেকে মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের ছেলে পুলিশের সোর্স হিসেবে আর কাজ করতে চাচ্ছে না। কিন্তু পুলিশ তাকে জোর ও বিভিন্ন ভয় দেখিয়ে বেলাল হোসেনকে সোর্স হিসেবে কাজ করতে বলছে। তাই এসব ঘটনার প্রতিবাদে মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের পরিবার আমরণ অনশন কর্মসূচি শুরু করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি