০৯:০০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১৪ জুয়াড়ি আটক

মুশফিকুর মিল্টন  | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪মার্চ) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা রিসোর্ট থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃত জুয়াড়িরা হলো - কালিহাতী উপজেলার সরাতৈল গ্রামের আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম (৪৫),ফটিক মিয়ার ছেলে রফিকুল ইসলাম  (৫০), কোরবান আলীর ছেলে রুবেল মিয়া (৩০), জোকারচর গ্রামের মৃত ফরমান আলীর ছেলে আসাদুজ্জামান (৪৪), মৃত নুর ইসলামের ছেলে ফজলু সরকার (৩৮), মৃত আইন উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ (৫০),  গোহালিয়াবাড়ী গ্রামের আবু সাঈদের ছেলে জুলহাস (৩৪),  মজিবুর রহমানের ছেলে লোকমান মিয়া (৩৮), মাছুহাটা গ্রামের জহিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৫৭), সল্লা গ্রামের সোনা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৪৭) ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে মো. সুজন মিয়া (২৪),  সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ী গ্রামের ছবের আলী প্রামানিকের ছেলে মো. আব্দুল আলীম (৩৬ ), সারটিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩৮),  বেলকুচি উপজেলার মাঝাইল গ্রামের মৃত মুসা শেখের ছেলে আনোয়ার হোসেন (৩৩)।

কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসাইন জানান, দীর্ঘদিন যাবত সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ ও আসাদুজ্জামানের নেতৃত্বে এলেঙ্গা রিসোর্টে জুয়ার আসর চলছিল। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা রিসোর্টের বীথিকা কটেজে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৪ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় নগদ তিন লক্ষ ত্রিশহাজার পাঁচশত বিশ টাকা, জুয়াড়িদের ব্যবহৃত ১৫টি মোবাইল সেটসহ জুয়া খেলার বিভিন্ন সরাঞ্জম জব্দ করা হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জুয়ারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি