০৭:৫১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান "বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এমপি। সভাপতিত্ব করেন বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আকরাম হোসেনকে কিছলু, আমিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুল আহসান, ৭ নং দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক জেসমিন আক্তার বন্যা। এর পূর্বে বছরের শুরু থেকেই ধারাবাহিকভাবে বার্ষিক মিলাদ মাহফিল, নবীন বরণ, সংস্কৃতিক অনুষ্ঠান ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

টাঙ্গাইল সদর উপজেলায় ঐতিহ্যবাহী এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৬৯ সালে। স্কুলটিতে প্রায় এক হাজার পাঁচশত ছাত্রছাত্রী পড়ালেখা করছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি