১০:২৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা টাঙ্গাইল সরাসরি ট্রেনের দাবীতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ জুন ২০১৮ | |
, টাঙ্গাইল :

ঢাকা- টাঙ্গাইল সরাসরি ট্রেনের দাবিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল জেলা অনলাইন ঐক্যজোটের উদ্যোগে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরন করা হয়েছে। 

টাঙ্গাইলের সেচ্ছাসেবী বিভিন্ন অনলাইন গ্রæপের প্রতিনিধিগণ সম্মিলিতভাবে রোববার জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন এর হাতে এ স্মারকলিপি তুলে দেন। এরপর টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর হাতে এর প্রতিলিপি তুলে দেওয়া হয়। 

স্মারকলিপি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোঃ আহাদুজ্জামান মিয়া, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ কায়েম উদ্দিন, টাঙ্গাইলবাসীর জীবন যাত্রার সমস্যা ও সম্ভাবনা গ্রæপের এডমিন সামছুর রহমান মিলন, আল-আমিন খান প্রিন্স, এহসান ইসলাম খান, আমাদের টাঙ্গাইল গ্রæপের এডমিন তালাশ খান, প্রিয় টাঙ্গাইল জেলা গ্রæপের এডমিন মীর শামিমুল আলম, মোঃ আল আমিন খান, মানবাধিকার কর্মী সাংবাদিক তনয় কুমার বিশ্বাস, রিবাদ কিরন আকন্দ, লুৎফা, মোঃ এরশাদ, দুলাল চন্দ্র, সহ অন্যান্য প্রতিনিধিগণ। 

এর পূর্বে টাঙ্গাইল জেলা অনলাইন ঐক্যজোটের আহবানে গত ২১ জুন টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করে ট্রেনের দাবীতে একাত্মতা প্রকাশ করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি