০৬:৩০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ছিনতাইকারীদের হামলায় কলেজ শিক্ষক গুরুতর আহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাইকারীদের হামলায় শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের প্রভাষক উত্তম সাহা গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলা সদরের আন্ধরায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয়রা উত্তম সাহাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। 

উত্তম সাহা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক। ছিনতাইকারীদের হামলার ঘটনাটি জানার পর টাঙ্গাইল ৭ (মির্জাপুর) আসনের এমপি খান আহমেদ শুভ প্রভাষক উত্তম সাহাকে দেখতে তাঁর বাড়িতে ছুটে যান। 

এদিকে রোববার সকালে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পৌর শহরের পুরাতন শহীদ মিনারে মানববন্ধন করেছেন। এসময় ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তৃতা করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মান্নান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন প্রমুখ। 

জানা গেছে, উত্তম সাহা পৌরসভাস্থ কুতুব বাজার থেকে নিজ বাড়ী আন্ধরায় যাচ্ছিলেন। পথিমধ্যে রণদা প্রসাদ সাহার বাড়ীর পশ্চিম পাশে রাস্তায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁর ওপর আক্রমন করে। এ সময় তিনি প্রতিরোধের চেষ্টা করলে ছিনতাইকারীরা হামলা করে তাঁকে গুরুতর আহত করে এবং ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। 

স্থানীয়রা উত্তম সাহাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা করান।  ছিনতাইকারীদের হামলার ঘটনাটি জানার পর টাঙ্গাইল ৭ (মির্জাপুর) আসনের এমপি খান আহমেদ শুভ প্রভাষক উত্তম সাহাকে দেখতে তাঁর বাড়িতে ছুটে যান। সেখানে উপস্থিত মির্জাপুর থানার ওসি রেজাউল করিমকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষনিক নির্দেশ প্রদান করেন এমপি শুভ। 

মির্জাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ছিনতাইকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি