০৭:৪৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মনোনয়নের বৈধতা পেলেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিব

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব। মঙ্গলবার (১২ ডিসেম্বর) হাইকোর্টে রিট পিটিশনের মাধ্যমে তিনি বৈধতা পান। 

এর আগে টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক কায়ছারুল ইসলাম যাচাই-বাছাই করে মনোনয়নপত্র বাতিল করেন। এসময় স্বতন্ত্রপ্রার্থী হিসেবে জমাদানকৃত এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল ধরা পড়ে। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য খন্দকার আহসান হাবিব সুপ্রিম কোর্টের আইনজীবী। তার বাড়ি টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায়। তিনি ১৯৯৩ সালে টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর ছিলেন। ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর আসন থেকে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিবসহ কয়েকজন ব্যক্তি ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের’ ব্যানারে ১৫ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ওই দিনই বিএনপির জাতীয় নির্বাহী কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়। 

অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, টাঙ্গাইলে যাচাই-বাছাইয়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে মহামান্য হাইকোর্টে রিট পটিশন করে প্রার্থী হিসেবে নির্বাচন করার বৈধতা ফিরে পেয়েছি। 

স্বতন্ত্রপ্রার্থী খন্দকার আহসান হাবীব আরও বলেন, গণতন্ত্র রক্ষা করতে নির্বাচনের বিকল্প নেই। স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ কোনো রাজনৈতিক সংগঠন নয়। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। কারও কোনো চাপে কিংবা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করি নাই। টাঙ্গাইলের সাধারণ মানুষ আমার পক্ষে আছে। আশা করি এবার অত্যান্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। ফলাফল যাই হোক নির্বাচনে যথাযথ প্রতিদ্বন্দ্বিতা করবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি