০১:০৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল আসনে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন বিএনএম প্রার্থী তৌহিদ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৫ (সদর) আসনে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন বিএনএম প্রার্থী মেজর (অব:) তৌহিদ চাকলাদার। প্রতীক বন্টনের আগেই স্বতঃস্ফ্রুর্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যেই ভোটারদের কাছে ব্যাপক সাঁড়াও ফেলেছেন তিনি। দিচ্ছেন নতুন নতুন নানা প্রতিশ্রুতি। এরই মধ্যে কাতুলী, মাহমুদনগর, হুগড়া, কাকুয়া, বাঘিল, দাইন্যাসহ আসনের প্রতিটি ইউনিয়নে গণসংযোগ করছেন। সেই ধারাবাহিকতায় শনিবার তোরাপগঞ্জে গণসংযোগ চালান তিনি।

বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামীলীগের প্রার্থী, আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্যের গলাকাটা হয়ে দাঁড়িয়েছেন বিএনএম প্রার্থী মেজর (অব:) তৌহিদ চাকলাদার বলে অভিমত দিয়েছেন সচেতন ভোটার মহল। 

ব্যবসায়ী সঞ্জিত সরকার বলেন, নতুন দল বিএনএম এর প্রার্থী গণসংযোগে এগিয়ে রয়েছেন। তিনি উচ্চশিক্ষিত হওয়ায় মুরুব্বি শ্রেণীর ভোটার ও তরুণ ভোটাররা তার প্রতি আগ্রহী হয়ে উঠছেন। 

রিক্সাচালক মতিন মিয়া বলেন, আমাগো আনাহোলা চরের পোলা তৌহিদ। বিএনএম দলের থিকা দাঁড়াইছে। এবার চরের আর কেউ খারায় নাই। সবাই আমরাএক হইছি। ওরেই ভোট দিমু। অন্য প্রার্থী সম্পর্কে জানতে চাইলে সে জানায় কিছু ভোট নৌকা আর এমপি ছানোয়ার পাইতে পারে।

এ বিষয়ে বিএনএম প্রার্থী মেজর (অব:) তৌহিদ চাকলাদার জানান, ভোটারদের ব্যাপক সাঁড়া পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।

উল্লেখ্য, ১৩৪ টাঙ্গাইল-৫ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৩৬ হাজার ১৫৮ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ১৭ হাজার ৪৬৭ জন ও পুরুষ ভোটার ২ লাখ ১৮ হাজার ৬৯১ জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি