১১:৪৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে কৃষি উপকরন ও বীজ বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বঙ্গবকুটিয়া গ্রামকে নিরাপদ সবজি গ্রাম হিসেবে রুপ দিতে কৃষি উপকরন ও বীজ বিতরণ করা হয়েছে।

শনিবার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 

এসময় তিনি বলেন, কৃষকদের ভাগ্য উন্নয়ন সহ তাদেরকে স্বাবলম্বী করতে নিরলস ভাবে কাজ করছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার। তাই এই করোনা মহামারির সময়েও উপজেলার কৃষি কর্মকর্তারা মাঠে থেকে কৃষকদের নানাবিধ পরামর্শ দিয়ে যাচ্ছে। করোনা কালীন সময়েও যাতে কৃষকরা তাদের উৎপাদিত খাদ্যশস্য বিক্রয় ও পরিবহনে কোন সমস্যা না হয় সে বিষয়েও সরকারের তীক্ষè দৃষ্টি রয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলম চাঁদ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি