০৬:৫১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী বেদেনা বেগমকে (৫০) হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে উপজেলার ইচাইল গ্রামে পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত বেদেনা বেগম ওই গ্রামের অটোচালক রহুল আমিনের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ বছর আগে ইচাইল গ্রামের তহিজ উদ্দিনের ছেলে রুহুল আমিনের সাথে উপজেলা মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে বেদেনার বিয়ে হয়। বর্তমানে তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। মঙ্গলবার রাতেও ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। একপর্যায় ভোর রাতে রুহুল আমিন ছুরি দিয়ে স্ত্রীর বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম জানিয়েছেন। 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি