১০:২৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে টিসিবি'র পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি ও বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কোনো প্রকার প্রচার ছাড়াই কালিহাতী পৌর এলাকার দক্ষিণ বেতডোবা এলাকায় বসে বিতরণের ফলে অনেকেই পণ্য পাচ্ছেন না এমন অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার পৌর এলাকার দক্ষিণ বেতডোবায় টিসিবির পণ্য নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন উপকারভোগী জানান, টিসিবি পণ্য বিতরণের খবর আমাদের জানানো হয়নি, আমরা লোকমুখে শুনে এসেছি। সেই সকাল থেকে বেলা ১১ টা পর্যন্ত বসে আছি এখনো আমাদের পণ্য দেয়নি। ডিলারের সাথে যখন কথা বলি তখন বলে দিবে।

তারা আরও বলেন, কার্ডধারীদের বিতরণের খবর জানানো হয় না। তাই তারা পণ্য নিতে সময় মত আসতে না পারলে পরবর্তীতে এসব পণ্য কৌশলে ডিলাররা বিক্রি করে দেন। পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মাধ্যমে অথবা প্রচারণার মাধ্যমে পণ্য বিতরণের খবর জানানো হলে আমাদের পণ্যগুলো সময়মতো নিতে পারবো।

নামে প্রকাশে অনিচ্ছুক এক উপকারভোগী বলেন, টিসিবি’র পণ্য নেওয়ার জন্য সময় মতো আমাদের জানানোও হয় না। সকাল থেকে টিসিবি’র পণ্যের জন্য বসে থেকে আমরা পণ্য পায়নি। পরবর্তীতে ডিলারের কাছে গেলে তিনি নানা টালবাহানা করেন। টিসিবি’র পণ্য ডিলার বিক্রি করে দেন।  

এ ব্যাপারে ডিলার রানা তালুকদার বলেন, গত (৬ নভেম্বর) সারাদিন পণ্য দিয়েছি। আজও দিচ্ছি। সঠিক নিয়মেই পণ্য বিতরণ করা হচ্ছে।

অনিয়মের বিষয়ে কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার বলেন, কার্ড তৈরি করে আমি এবং ইউএনও মহোদয় সাক্ষর করে দিয়েছি। যা জনগণের মাঝে পৌঁছে গেছে। এই ডিলারশীপের নিয়ম হলো তারা প্রতিদিন দোকান খুলে মাল দিবে। একদিন কিছু মাল দিয়ে সে অনিয়ম করেছে এমন খবর পেয়ে আমি তাৎক্ষণিক এখানে এসেছি। কোন কার্ডধারী যদি মাল না পায় তাহলে তারা আমাদের জানালে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি