০৮:০৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড 

৩২ ঘন্টায় ৩ কোটি টাকার টোল আদায়

জুবায়েদ ইমন | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে গত বছরের ঈদের তুলনায় এবছর দুই কোটি ২৯ লাখের উপরে টোল আদায় করে পূর্বের সকল রেকর্ড ভেঙ্গেছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের পরিমান বেশি থাকায় গত ৩২ ঘন্টায় সেতু দিয়ে ৩২ হাজার ৫২৭টি ছোট বড় যানবাহন চলাচল করেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টা হতে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টোল আদায় হয়েছে  ২কোটি ২৯ লাখের উপর। এই সময়ে ছোট-বড় মিলিয়ে পরিবহণের সংখ্যা ছিল ৩২ হাজার ৫২৭টি। আবার মঙ্গলবার সকাল ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত সেতু দিয়ে পরিবহন পারাপাড় হয়েছে ১০ হাজার ১৭৫টি। আর টোল আদায় হয়েছে ৬৯ লাখ টাকা। সব মিলিয়ে গত ৩২ ঘন্টায় ৪২ হাজার ৭০২টি পরিবহন সেতু পার হয়েছে। যা টোল আদায়ের পরিমাণ তিন কোটি টাকা। 

তবে এবছর সেতু পারাপাড়ে ট্রাকের সংখ্যা ছিল বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। যা গত বছর টোল আদায় হয়েছিল ২ কোটি ২৬ লাখ টাকা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, গত বছরের তুলনায় এবছর টোল আদায় বেড়েছে। মহাসড়কে পরিবহন বেশি থাকায় টোল আদায় বেড়েছে। তবে মহাসড়কে ট্রাকের সংখ্যা ছিল বেশি। 

উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতু টোল আদায়ে কোন ঠিকাদারী প্রতিষ্ঠান ছাড়াই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) নিজস্ব পরিচালনায় সেতুতে টোল আদায় করা হচ্ছে। এর আগে চলতি বছরের গত ১৪ জুলাই রাত ১২টার দিকে কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) এর কাছ থেকে সেতুর টোল আদায় বুঝে নেয় বিবিএ। 

বঙ্গবন্ধু সেতু ১৯৯৮ সালের ২৩জুন শুভ উদ্বোধন করে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি