১০:৩৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল আইডিইবি এর জেলা শাখার উদ্যোগে গণপ্রকৌশল দিবস উদযাপন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করা হয়েছে। । 

বুধবার (৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল আইডিইবি কার্যালয়ে গণপ্রকৌশল দিবস উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে টাঙ্গাইল আইডিইবির কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন। টাঙ্গাইল আইডিইবি এর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল আইডিইবি এর জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মো. হোসেন চুন্নু, সহ সভাপতি এস এম আব্দুল মান্নান তালুকদার, যুগ্ম সম্পাদক এ এইচ এম জাহাঙ্গীর আলম খান, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ রানাসহ আইডিইবি জেলা শাখার সকল সদস্য, টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক, ছাত্র প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি