১০:৩২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে পাওনা টাকা নিয়ে হামলা : যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে পাওনা টাকা চাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় আব্বাস আলী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার বড় ভাই আক্তার হোসেন আহত হয়েছে।

নিহত আব্বাস আলী উপজেলার বেড়ী পটল গ্রামের মৃত কাশের আলীর ছেলে।

বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বেড়ী পটল গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দুপুরে আব্বাস ও তার ভাই আক্তারের উপর হামলার ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, মোবাইল বিক্রির দুই হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর থানার কাকুয়া ইউনিয়নের পৌলী গ্রামের নুরুর ছেলে সোহেল ও তার মেয়ের জামাই মমিন মঙ্গলবার দুপুরে আব্বাসদের বাড়িতে যান। পরে তারা আব্বাস আলীকে চাপাতি ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এসময় তার বড় ভাই আক্তার হোসেন এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়। এতে আব্বাসের মাথায় সেলাই করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এছাড়া তার ভাই আক্তারকে হাসপাতাল ভর্তি করা হয়। এর একদিন পর বাড়িতে মৃত্যু হয় আব্বাসের।

মগড়া ফাঁড়ির ইনচার্জ মাইমুল ইসলাম বলেন, লাশের সুরুতহাল করা হয়েছে। মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি