০৮:৫৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বিদেশী মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ৩৫ বোতল বিদেশী মদসহ ইলিয়াস শিকদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শনিবার রাত সোয়া বারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা বাজারের বহুরিয়া রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইলিয়াস শিকদার পৌর এলাকার বাওয়ার কুমারজানি পূর্বপাড়া এলাকার আব্বাস শিকদারের ছেলে। 

ডিবি পুলিশ জানান, ইলিয়াস শিকদার দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। দূর্গাপুজা উপলক্ষে ইলিয়াস বিপুল পরিমান বিদেশী মদ মজুদ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিষয়টি জানতে পারেন। পরে পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে রাত সোয়া বারোটার দিকে দেওহাটা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল বিদেশী মদসহ ইলিয়াস শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় পৌনে তিন লাখ টাকা বলে পুলিশ জানিয়েছেন। 

টাঙ্গাইল গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেওহাটা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি