০৬:১০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউনিয়ন পরিষদ নির্বাচন

মির্জাপুরে শাকিল আহমেদ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ মার্চ ২০১৭ | | ৮৭০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে মো. শাকিল আহমেদ বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারিভাবে মেম্বার নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে ৫টায় পর্যন্ত ছিল উপজেলার ছয় ইউনিয়নের প্রতিদ্বন্দি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। যাচাই-বাছাইয়ে ছয় ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে একাধিক প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়লেও ভাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে শাকিল আহমেদ একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। পরে যাচাই বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ হওয়ায় নির্বাচন অফিসার বেসরকারিভাবে তাকে সদস্য নির্বাচিত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে মির্জাপুর উপজেলা নির্বাচন অফিসার এ এম শামসুজ্জামান বলেন, ভাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে একক প্রার্থী হিসেবে তার মনোনয়ন বৈধ হওয়ায় তাকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ২০ মার্চ, যাচাই-বাছাই ২১ মার্চ, প্রত্যাহার ২৮ মার্চ ও প্রতীক বরাদ্ধ ২৯ মার্চ। আগামী ১৬ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে।

ভাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে সরেজমিনে গিয়ে জানা গেছে, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাকিল আহমেদ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে ১২৭ ভোটের ব্যবধানে পরাজিত হন। পরাজিত হলেও গত পাঁচ বছর এলাকাবাসীর পাশে থেকে তাদের সুখ-দুঃখ ও সামাজিক কাজ কর্মে অংশ গ্রহণ করতে থাকেন।

বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত মেম্বার মো. শাকিল আহমেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, পরাজিত হলেও গত পাঁচ বছর এলাকাবাসীর পাশে থেকে সামাজিক কাজ কর্মে অংশ গ্রহণ করছি বিধায় তারা আমাকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত করেছেন।

ভবিষ্যতে তিনি এলাকাবাসীর পাশে থেকে আরও বেশী দায়িত্ব পালন করবেন বলে জানান।

এক নজরে শাকিল ঃ
শাকিল ২০০৩ সালে এসএসসি পাশ করার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আরিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামে ব্যবসা শুরু করেন। সরিষাদাইড় গ্রামের বাদশা মিয়ার ছেলে শাকিল আহমেদ ব্যক্তিগত জীবনে মা-বাবা স্ত্রী ও আট বছরের একটি পুত্র সন্তান রিজভী আহমেদের পিতা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি