০৯:০০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বনদস্যুদের হামলায় ছয় বনপ্রহরী আহত

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ মার্চ ২০১৭ | | ১১৬৬
ফাইল ছবি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে বনদস্যুদের হামলায় ছয় বনপ্রহরী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার বিকেলে মধুপুর বনাঞ্চলের সদরবিটের বটচতল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলো, বনপ্রহরী কার্তিক চন্দ্র দাস (৫৫), আতিক মিয়া (৫০), উসমান গণি (৫০) এবং কমিউনিটি  ফরেস্ট গার্ড আব্দুল লতিফ (৫৫), সিদ্দিক হোসেন (৫০), শহীদুল ইসলাম (৪৫)।

মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, রোববার বিকেলে ৩০-৪০ জন মধুপুর বনাঞ্চলের সদরবিটের বটচতল এলাকায় গাছ কাটছিল। এ সংবাদ পেয়ে বন প্রহরী ও কমিউনিটি ফরেস্ট গার্ডরা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা প্রদান করে। এক পর্যায়ে বনদস্যুরা বনপ্রহরী ও কমিউনিটি  ফরেস্ট গার্ডদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ৬ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত কার্তিক ও লতিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সহকারী বন সংরক্ষক এম. এ. হাসান জানান, বন কাটার কথা শুনে ঘটনাস্থলে বন প্রহরীদের পাঠানো হয়। বাধা দিলে বনদস্যুরা বন প্রহরীদের উপর হামলা চালায়। সংবাদ পেয়ে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে আহত বন প্রহরীদের উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি