০৮:১৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ মার্চ ২০১৭ | | ৩৭৬০
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার পাকুল্ল্যা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় ১৮ ঘন্টারস্থায়ী যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘস্থায়ী এই যানজটে আটকা পড়ে শত শত যানবাহনের হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার মহাসড়কে কোনাবাড়ি অংশে সংস্কার কাজের কারণে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। এছাড়া রাত সাড়ে আটটা পর্যন্ত মুষল ধারে বৃষ্টি হওয়ায় রাত ৯টা থেকে যানজটের সূচনা হয়। এই যানজট ক্রমে দীর্ঘ থেকে দীর্ঘ হতে থাকে। এছাড়া ছুটির দিন হওয়ায় মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় যানজট তীব্র আকার ধারণ করে। এক পর্যায়ে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার পাকুল্যা পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের বিস্তৃতি ঘটে।

পুলিশ শত চেষ্টা করেও এই যানজট নিরসন করতে ব্যর্থ হলে শনিবার দুপুর একটা পর্যন্ত তা স্থায়ী হয়। প্রায় ১৮ ঘন্টা দীর্ঘস্থায়ী এই যানজটে আটকা পড়ে মহাসড়কে চলাচলকারী শত শত যানবাহনের হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানা গেছে।

এছাড়া বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এ কারণেও যানজট দীর্ঘস্থায়ী রুপ নেয় বলে মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি