০৮:১০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আওয়ামী লীগ নেতা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের ঝিনাই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রাফিউর রহমান খান ইউসুফজাই সানি।

শুক্রবার বিকেলে ইঞ্জিন চালিত নৌকাযোগে নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার ফতেপুর ইউনিয়নের ভাঙনকবলিত ফতেপুর পালপাড়া, থলপাড়া, বানকাটা ও পারদিঘী গ্রামের দুইশ পরিবারে বাড়ি বাড়ি গিয়ে তিনি এই চাল বিতরণ করেন। 

এ সময় তার সঙ্গে ছিলেন ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন তালুকদার, আনাইতারা ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর শিকদার, বাহার উদ্দিন মাস্টার, আলতাফ মিয়া, উপজেলা সৈনিকলীগের সভাপতি টাঙ্গাইল আদালতের সাবেক এপিপি অ্যাডভোকেট নাসির খান, যুবলীগ নেতা লেমিনুর রহমান খান ইউসুফজাই রছি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল শিকদার প্রমুখ।

গত ২০ জুন থেকে ফতেপুর পালপাড়া, থলপাড়া, বানকাটা ও পারদিঘী গ্রামে ঝিনাই নদীর ভাঙনে শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়। ফতেপুর পালপাড়ার শংকরী পরানী পাল, জগৎ মায়া পাল, সাথী রানী পাল, রাধা রানী পাল, চায়না রানী পাল, কমলা রানী পাল জানান, নদীতে ঘরবাড়ি বিলীন হলেও আমরা কোন সহায়তা পায়নি। এই প্রথম আমরা ১০ কেজি করে চাল পেলাম। পরে রাফিউর রহমান খান ইউসুফজাই সানি ফতেপুর ও মহেড়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সভা করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি