০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শাশুড়ির সামনেই বউকে কুপিয়ে হত্যা করলো স্বামী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৯ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে শাশুড়ির সামনেই বউকে কুপিয়ে হত্যা করেছে মিনজু মিয়া নামের এক স্বামী। নিহত স্ত্রী সুমিতা (৩৮)। রোববার ভোরে উপজেলার ডুবাইল ইউনিয়নের কোপাখী গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। পরে ঘাতক স্বামীকে আটক করে পুলিশ। নিহত স্ত্রী মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামের মৃত সমেজ উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, মিনজু মিয়া শ্বশুড় বাড়ির ওয়ারিশ সম্পত্তি এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। এরই জের ধরে কয়েকদিন আগে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন মিনজু মিয়া। পরে সুমিতা মির্জাপুর উপজেলা মহেড়া গ্রামে বোনের স্বামীর বাড়িতে উঠেন। শনিবার ভগ্নিপতি আমির হোসেনের মাধ্যমে মোবাইলে মিনজু স্ত্রীকে তার ডুবাইল গ্রামের কোপাখী গ্রামের বাড়িতে আসতে বলেন। সুমিতা তার বোন ববিতা ও তার মা হালিমাকে সাথে নিয়ে শনিবার স্বামীর বাড়িতে আসেন। পরে ওইদিন রাত তিনটার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী মিনজু মিয়া গাছ কাটার ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সুমিতার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন মিনজুকে আটক করে।

সুমিতার মা হালিমা বেগম বলেন, মেয়েকে আমার সামনেই হত্যা করেছে মিনজু। আমার মেয়ের চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি। ওয়ারিশের সামান্য কিছু টাকার জন্য মিনজু আমার মেয়েকে হত্যা করেছে।

এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, এ হত্যাকান্ডের ঘটনায় নিহত সুমিতার বোন ববিতা বাদি হয়ে মিনজু ও তার মাসহ ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রধান আসামী মিনজুকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি