১০:২৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে চলন্তবাসে ডাকাতির ঘটনায় গ্রেফতার চার

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর ও ঘাটাইল উপজেলার মধ্যবর্তী স্থানে চলন্ত বাসে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইল ও গাজিপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার তাদের গ্রেফতার করা হয়।

বুধবার(৫ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে চার ডাকাত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মধুপুর উপজেলার দলপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. রতন (২১), মাইজবাড়ী গ্রামের জহু মিয়ার ছেলে আরিফ হোসেন(২৬), ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের দুদু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫) এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার খেরুয়া আলম গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সুজন মিয়া(২২)।

পুলিশ সুপার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী মাদারগঞ্জ স্পেশাল নামক একটি যাত্রীবাহী বাসে সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাত দেড় টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীবেশি ৭-৮ জন ডাকাত টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ঘাটাইল উপজেলার মাতাবাড়ী জোড়াব্রিজ নামক স্থানে পৌঁছলে অস্ত্রের মুখে বাসটি নিয়ন্ত্রণ নেয়। পরে যাত্রীদের টাকা, স্বর্ণের চেইন ও মুঠোফোন নিয়ে মধুপুর এলাকায় নেমে যায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে কয়েক জন আহত হন।

পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর ওই বাসের যাত্রী আরিফুর রহমান বাদি হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই মধুপুর থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) সমন্বয়ে একটি দল ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে। গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে ডাকাতির সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়। বুধবার সকাল ৭ টায় মো. রতনকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মোনতলা গ্রাম থেকে প্রথমে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি লুন্ঠিত একটি মুঠোফোন সেট ও ডাকাতিতে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সুজন মিয়া ও আরিফ হোসেনকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়াল সেতু এলাকা থেকে বুধবার সাড়ে ১১ টার দিকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুর ১ টার দিকে সাইফুল ইসলামকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তারা মোট আটজন ডাকাতিতে অংশ নেন বলে পুলিশকে জানায়। ওই বাস থেকে তারা ১৩ টি মুঠোফোন সেট, একটি স্বর্ণের চেইনসহ মোট প্রায় তিন লাখ টাকার মালামাল লুন্ঠন করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (৬ এপ্রিল) আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি