১০:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাসানী বিশ্ববিদ্যালয়ের অ্যালামাইন শিক্ষক ও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

সমাবর্তন প্যান্ডেলের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করেছেন অ্যালামাইন শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা।

শনিবার ( ৪ মার্চ) দুপুর ২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন এর পদক প্রদান নীতিমালা বৈষম্যমূলক ও নতুন পদক প্রদান নীতিমালা বাতিলসহ পূর্বের নীতিমালা বহালের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। 

আয়োজিত কর্মসূচিতে চলা মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী দুইটি সমাবর্তনে বিশ^বিদ্যালয়ের প্রচলিত অর্ডিন্যান্স অনুযায়ি চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর এবং ডিনস তিনটি ক্যাটাগরিতে ¯œাতক এবং ¯œাতকোত্তর উভয় পদক প্রদান করা হয়েছিল। আসন্ন ৩য় সমাবর্তন এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ পদক প্রদানের নীতিমালায় পরিবর্তন আনেন। পরিবর্তনে বর্তমানে ¯œাতক ডিগ্রীর ক্ষেত্রে ডিনস লিস্ট ও পদক ক্যাটাগরী সম্পূর্ণ বাতিল এবং ¯œাতকোত্তর ডিগ্রীকে পদকের জন্য বিবেচনা করা যাবেনা বলে উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ অর্ডিন্যান্স পরিপন্থী।

বক্তারা বলেন, পাবলিক বিশ^বিদ্যালয়ের ডিনস লিস্ট ও পদক অতি গুরুত্বপূর্ণ ও সম্মানীয় বলে বিবেচনা করা হয়। বৈষম্য আর অবমাননাকর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন তারা। সিদ্ধান্ত বাতিল করা না হলে সমাবর্তন অনুষ্ঠান বর্জনসহ নানা কর্মসূচি দেয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।

এ সময় বক্তব্য রাখেন- অ্যালামাইন শিক্ষক ও বিশ^বিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইসতিয়াক আহমেদ তালুকদার, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, মোছাদ্দিক হাসান, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা আক্তার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ কালিয়াকৈর এর তথ্য ও যোগাযোগ বিভাগের প্রভাষক ও বিশ^বিদ্যালয়ের প্রাক্তন অ্যালামাইন শিক্ষার্থী মো. হাবিবুর রহমান। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ.এস.এম সাইফুল্লাহ্, সাধারণ সম্পাদক মাসুদার রহমান, সিএসই অ্যালামাইন এসোসিয়েশনের সভাপতি মো. তারেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাসান বখতিয়ার, ইএসআরএম অ্যালামাইন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, সিপিএস অ্যালামাইন এসোসিয়েশনের সভাপতি ফয়সাল হক, সিপিএস অ্যালামাইন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনমুন বিনতে আজিজ, বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রাক্তন অ্যালামাইন শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক অংশ গ্রহণ করেন।

জরুরী মিটিং আছি, পরে কথা বলবো জানিয়ে ফোন কেটে দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি