০৬:০৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি'তে নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রলীগের ভাংচুর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে ভাঙচুর করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মঙ্গলবার বিকাল ৫ টা ৩০ মিনিটে ইনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সেমিনার কক্ষে নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণের সময় প্রায় ৫০/৬০ জন ছাত্রলীগ কর্মী হামলা চালায়। এ সময় তারা সাজানো মঞ্চ, বাদ্যযন্ত্র, চেয়ার ও টেবিল ভাঙচুর করে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, আমরা অনুষ্ঠান শুরুর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে ছাত্রলীগের প্রায় ৫০/৬০ জন কর্মী ভাঙচুর শুরু করে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করি, তারা আমাদের কথা না শুনে ভাঙচুর চালায়। আমরা নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রলীগকে আমন্ত্রন না দেয়ার জন্য তারা এ ভাঙচুর চালায়।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ড. মীর মোজাম্মেল হক বলেন, শিক্ষার্থীদের ফোন পেয়ে বিভাগে আসি, এসে দেখি সব ভাঙাচুরা। আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভাইস চ্যান্সেলরকে বিষয়টি জানিয়েছি। দোষীদের শাস্তির জোড় দাবি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনার অনুসন্ধান চলছে। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করে দোষীদের শাস্তি দেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি