০৬:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মোংলায় বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১০ অক্টোবর ২০২২ | |
, টাঙ্গাইল :

বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর মেশিনারি পণ্য।

সোমবার দুপুর ১২টায় পণ্য নিয়ে পানামা পতাকাবাহী ‘এমভি-থর ফ্রেন্ড’ নামের জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। বিকালে জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার সূত্র এ তথ্য জানিয়েছে।

বিদেশি জাহাজ থর ফ্রেন্ডের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ শিপিংয়ের খুলনার প্রতিনিধি মাহাবুব আলম হিরো বলেন, এ পণ্য নিয়ে সিঙ্গাপুরের হাই ফং বন্দর থেকে গত ২০ দিন আগে এমভি থর ফ্রেন্ড জাহাজটি ছেড়ে আসে। এটি বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান। এতে ১৬৮টি প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্রিক টন আনুষঙ্গিক মালামাল রয়েছে। বিকালে স্থানীয় শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স এই পণ্য খালাস শুরু করবে। পরে সেগুলো নদী পথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেল সেতুর কাছে পৌঁছাবে।

তিনি আরো বলেন, মঙ্গলবার পানামা পতাকাবাহীর হোসাই ক্রাউন নামে আরো একটি জাহাজে এ রেল সেতুর ৮৫ প্যাকেজের ৯১৭ মেট্রিক টন মেশিনারি পণ্য আসবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি