০৮:০৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪জন আর উপসর্গ নিয়ে ২জনের মৃত্যু হয়। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনায় সংক্রমনের হার ১৭.৩৭ শতাংশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

তিনি জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪জন করোনা আর উপসর্গ নিয়ে ২জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় ৮২৯ জনের নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রমনের হার ১৭.৩৭ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে মির্জাপুরে ২৭ জন, গোপালপুরে ২৫ জন, টাঙ্গাইল সদরে ২৩ জন, নাগরপুর ও মধুপুরে ১৬ জন করে, ঘাটাইলে ১৩ জন, কালিহাতীতে ১০ জন, দেলদুয়ার ও ভুঞাপুরে ৪ জন করে, বাসাইলে ৩ জন,  সখীপুরে ২ জন ও ধনবাড়িতে একজন রয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ১৫৭৬৭ জন। এ পর্যন্ত মারা গেছেন মোট ২৪০জন। সুস্থ হয়েছেন ৯৭৮১ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪২৭ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০৮৩৯ জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি