০৭:৫২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

লকডাউনে দোকান খোলা রাখায় নাগরপুরে ১১ দোকানীকে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

দ্বিতীয় দফা করোনা সংক্রমণে জনগনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে টাঙ্গাইল জেলা প্রশাসনের সিদ্বান্তের আলোকে জরুরী খাদ্যপন্য ও ওষুদের দোকান ছাড়া সবধরণের দোকানপাট বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের এই আদেশ মোতাবেক সবধরণের দোকানপাট বন্ধে মাঠ তদারকিতে নেমেছেন নাগরপুর উপজেলা প্রশাসন। সেইজন্য ইতোমধ্যে মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়ন এলাকায় জরুরী খাদ্যপন্য কাচাবাজার ও ওষুদের দোকান ছাড়াও অন্যসব দোকান বন্ধ রাখার আদেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

নাগরপুর উপজেলা প্রশাসনের সিদ্বান্তের আলোকে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখায় সোমবার সকালে নাগরপুর সদর বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান।

অভিযানে তিনি বাজারের বিভিন্ন স্থানে সামাজিক দুরত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয় জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করেছেন। একই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় নাগরপুর সদর বাজারের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১১টি মামলায় ১১ দোকানীকে ২ হাজার ৮শত টাকা জরিমানা করেছেন।

এসময় তিনি যেসব লোক অপ্রয়োজনে ঘর থেকে বাজারে এসেছেন তাদের প্রাথমিকভাবে সতর্ক করে দেন। এছাড়া যারা শ্রমের তাগিদে ঘর থেকে মাস্ক ছাড়া বের হয়েছেন তাদের মাঝে মাস্ক বিতরণ করেন। লকডাউন যথাযথভাবে মেনে চলতে সকলকে ঘরে থাকার আহবান জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি