১০:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ১৪’শ কেজি চোরাই রাবারসহ কভারভ্যান জব্দ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে অপরিশোধিত কাঁচা ১৪০০ কেজি রাবারসহ ০১টি কভার ভ্যান জব্দ করে র‌্যাব।

শনিবার (১৪ আগস্ট) ভোরে মধুপুর উপজেলার পীরগাছা হতে মধুপুরগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সরকারি রাবারসহ কভারভ্যানটি আটক করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান চোরাকারবারিরা।

প্রেসবিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (এএসপি) মো. এরশাদুর রহমান।

প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, শনিবার ভোর ০৪.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন ভাবনীটেকি এলাকার মামার বাসস্ট্যান্ড নামক স্থানের পীরগাছা হতে মধুপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানে সরকারী রাবার বাগান হতে চুরিকৃত অপরিশোধিত ১৪০০ কেজি কাঁচা রাবার উদ্ধার সহ ০১টি কভার ভ্যান জব্দ করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত নামা ২/৩ জন আসামী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত রাবারের আনুমানিক মূল্য ২ লাখ ৮০হাজার টাকা। অভিযান শেষে অজ্ঞাত নামা ২/৩ জন পলাতক আসামীদের বিরুদ্ধে মধুপুর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করেছে র‌্যাব।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি