০৮:৫৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩১ জুলাই ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে লুৎফর রহমান। 

শনিববার (৩১ জুলাই) সকালে উপজেলার মগড়া ইউনিয়নের ভিতর শিমুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কদ্দুস (৬৫) ভিতর শিমুল গ্রামের মৃত মইদুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে পারিবারিক বিষয়ে কদ্দুস ও তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। পরে রাতেই তার স্ত্রী বাড়ি থেকে চলে যান। পরে শনিবার (৩১ জুলাই) সকালে ছেলে তার মাকে বাড়িতে দেখতে না পেয়ে বাবার কাছে মায়ের বিষয়ে জানতে চান। এসময় বাবা কুদ্দুসের সাথে ছেলে লুৎফরের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে লুৎফর ধারালো অস্ত্র দিয়ে আব্দুল কদ্দুসকে কুপিয়ে হত্যা করে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত লুৎফরকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি