০৯:৪৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে চুরি হওয়া অর্ধশত শুকর মৌলভীবাজার থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ জুলাই ২০২১ | |
চুরির পর উদ্ধার হওয়া অর্ধশত শুকর। ইনসেটে গ্রেফতার চোর আকবর হোসেন রাসেল। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

মামলার দ্বিতীয় দিনে টাঙ্গাইলের সখীপুর থেকে চুরি হওয়া অর্ধশত শুকর সিলেটের মৌলভী বাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার ভোররাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজিম উদ্দিন চুরি হওয়া ৫১টি শুকরের মধ্যে ৪০টি সিলেটের মৌলভী বাজার জেলার কুলাউড়া থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকৃত শুকরের বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। 

শনিবার (১৭ জুলাই) বিকেলে সখীপুর থানা ক্যাম্পাসে শুকরের মালিক ঘাটাইলের ধলাপাড়া গ্রামের খোকা চন্দ্র দাসের ছেলে পরেশ চন্দ্র দাসের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, ঘাটাইল উপজেলার ধলাপাড়া গ্রামের খোকা চন্দ্র দাসের ছেলে পরেশ চন্দ্র দাসের চারজন কর্মচারী ১০৯টি শুকর নিয়ে সখীপুর পৌরসভার আন্দি জঙ্গলে অবস্থান নেন। গত ১১ জুলাই রোববার রাত ১টার দিকে ওই চার কর্মচারীকে গাছের সাথে বেঁধে রেখে ১০৯ টি শুকরের মধ্যে ৫১টি শুকর চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। 

এ ঘটনায় গত ১৫ জুলাই বৃহস্পতিবার শুকরের মালিক পরেশ চন্দ্র দাস অজ্ঞাত নামে মামলা করলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওইদিন রাতেই নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার কুয়ারপুর গ্রামের আলী আজগরের ছেলে আকবর হোসেন রাসেল (২৩)কে গ্রেফতার করে। 

পরে রাসেলকে ১৬ জুলাই দুইদিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে ১৭ জুলাই দিবাগত রাত ৩টার দিকে সিলেটের মৌলভী বাজার জেলার কুলাউড়া পৌরসভার ডাস্টবিন থেকে শুকরগুলো জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
 
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভ‚ঁইয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল শুকর চুরির কথা স্বীকার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিকেলে সখীপুর থানা ক্যাম্পাসে শুকরের মালিক ঘাটাইলের ধলাপাড়া গ্রামের খোকা চন্দ্র দাসের ছেলে পরেশ চন্দ্র দাসের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি